হাতিরঝিলের পর এবার ফরিদাবাদে ৮ কিশোর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলের পর এবার ফরিদাবাদ গ্লাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকায় গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে শ্যামপুর থানার পুলিশ আট কিশোরকে আটক করেছে। গণ–উপদ্রবের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অরডিন্যান্স অনুযায়ী তাদের আটক করা হয়।

আরও পড়ুন

প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে ওই কিশোরদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

ডিএমপি সদর দপ্তর বলছে, শ্যামপুর থানার পুলিশ ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণ–উপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে একজন নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করেছে।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৫২ কিশোরকে আটক করে পুলিশ। গত বুধবার থেকে শুরু হওয়া ওই অভিযানে এ পর্যন্ত দেড় শতাধিক কিশোরকে আটক করে পুলিশ।