হাতিরপুল ও মিরপুরে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে আগুনে নগরের হাতিরপুলের ইস্টার্ন প্লাজায় একটি শাড়ির দোকান এবং মঙ্গলবার গভীর রাতে মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টির ১৫টি ঘর পুড়ে গেছে।ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের ডি ব্লকের ৪ নম্বর সড়কে ঝুটপট্টিতে আগুন লেগে ১৬টি ঘর পুড়ে যায়। অন্যদিকে গতকাল সকাল সাতটার দিকে ইস্টার্ন প্লাজার দ্বিতীয় তলার দিলীপ বড়ুয়ার শাড়ির দোকানে আগুন ধরে দোকানটি পুড়ে যায়।