হামলাকারী ছাত্রলীগ কর্মীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগের কর্মীদের বিচারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বুয়েটের প্রাক্তন কিছু শিক্ষার্থী। মানববন্ধন থেকে হামলাকারীদের বিচার দাবি করা হয়।চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে প্রচারণা চালানোর সময় গত ৫ মার্চ বুয়েটে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের ওপর প্রথম হামলা চালান ছাত্রলীগের কর্মীরা। এরপর টানা চার দিন ছাত্রফ্রন্টের কর্মীদের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনার প্রতিবাদে গতকাল ‘চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব নির্মূল করো, বুয়েটের মর্যাদা সমুন্নত রাখো’ স্লোগান নিয়ে ‘বুয়েটের প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ’র ব্যানারে মানববন্ধনে অংশ নেন বেশ কিছু প্রাক্তন শিক্ষার্থী। ‘বুয়েটে ছাত্রদের ওপর ছাত্রলীগের হামলার বিচার করো’, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চেত করো’—এ ধরনের স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তাঁরা হামলাকারী ছাত্রলীগের কর্মীদের বিচার দাবি করেন।