হারানো ৩১ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে রাজধানীর বিভিন্ন পার্ক ও উদ্যানে মানুষের ঢল নামে। কিন্তু পকেটমারদের কারণে অনেকের উৎসবের আমেজে ভাটা পড়ে। অনেকে সঙ্গে নিয়ে আসা শিশুকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। পয়লা বৈশাখ উদ্যাপনের সময় ৪৯ পকেটমারকে আটক করেছে মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, এদের মধ্যে রমনা পার্ক এলাকা থেকে আট ও সোহরাওয়ার্দী উদ্যান থেকে ৪১ জনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।উৎসবের এলাকা থেকে হারিয়ে যাওয়া ৩১ শিশুকে পুলিশ তাদের অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে। এই শিশুরা রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও রবীন্দ্রসরোবরের এলাকা থেকে হারিয়ে গিয়েছিল। বিজ্ঞপ্তি