হারিয়ে যাওয়া চারজনের অভিভাবক খুঁজছেন ভিকটিম সাপোর্ট সেন্টার
গত জুন মাস থেকে নগরের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে মনোয়ারা (১৮)। প্রতিবন্ধী এ নারীর বাবার নাম খালিদ বেপারী। তাঁর গায়ের রং ফরসা, উচ্চতা পাঁচ ফুট, মুখের গড়ন গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল খয়েরি ছাপা কামিজ ও লাল রঙের পায়জামা। তিনি তাঁর ঠিকানা বলতে পারেন না। মনোয়ারাকে তাঁর অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতে চাইছে ভিকটিম সাপোর্ট সেন্টার।শুধু মনোয়ারাই নয়, সোহাগ (৫), আসমা (৬), ফারজানা (১৩) নামের আর তিনটি শিশুর অভিভাবককে খুঁজছে তেজগাঁও থানা প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রটি। গত ৫ জুলাই থেকে সেন্টারে আশ্রয় নেওয়া সোহাগের বাবার নাম আল-আমীন। তার ঠিকানা জানা যায়নি। তার গায়ের রং শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় হাফপ্যান্ট পরা অবস্থায় ছিল।আসমার বাবার নাম জামাল বাদশা, আর মায়ের নাম শিল্পী। তারও ঠিকানা জানা যায়নি। তার গায়ের রং শ্যামলা। তার পরনে লাল ছাপা কামিজ ও লাল রঙের পায়জামা ছিল। সে ১৫ জুলাই থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে।ফারজানার বাবার নাম বুলু তরফদার। গাজীপুরের ফারজানা তার ঠিকানা বলতে পারে না। তার গায়ের রং শ্যামলা। মুখের আকৃতি গোলাকার। তার গায়ে ছিল পেস্ট রঙের কামিজ ও পায়জামা। সে গত জুন মাস থেকে সেন্টারে অবস্থান করছে। হারিয়ে যাওয়া এ চারজনের অভিভাবক, আত্মীয়স্বজনকে ভিকটিম সাপোর্ট সেন্টারের (তেজগাঁও থানার কাছে) সহকারী পুলিশ কমিশনার বরাবর অথবা ফোন: ৯৯৯-২৬৩৪, ৯১১০৮৮৫, মোবাইল-০১৭৪৫৭৭৪৪৮৬-৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।