হার্ট ফাউন্ডেশন মানুষের আস্থা অর্জন করেছে
প্রতিষ্ঠার পর থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ৫০ হাজারের বেশি ক্যাথ ল্যাব প্রসিডিউর (এজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার প্রতিস্থাপন) ও ১২ হাজার ৫০০-এর বেশি অস্ত্রোপচার করা হয়েছে। দেশে হূদেরাগের চিকিৎসায় এটি বড় ঘটনা। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের মিরপুর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলা হয়। আয়োজকেরা বলেন, অনেক রোগী বিদেশ না গিয়ে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন, এতে অর্থের সাশ্রয় হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক। প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত। ১৯৭৮ সালে জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিকের উদ্যোগে কয়েকজন চিকিৎসক ও সমাজসেবী নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যাত্রা শুরু। বর্তমানে এর শয্যাসংখ্যা ৩০০। এটি একটি অলাভজনক, সেবামূলক, সরকারি সাহায্যপুষ্ট বেসরকারি প্রতিষ্ঠান। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ফাউন্ডেশনের ৩৩টি অধিভুক্ত সমিতি রয়েছে। ক্রমান্বয়ে সারা দেশে হূদেরাগের চিকিৎসা বিস্তৃত করা প্রতিষ্ঠানটির লক্ষ্য। বিজ্ঞপ্তি।