হার্টজ ইজিন ম্যাগাজিনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অনলাইন লাইফ স্টাইল ম্যাগাজিন হার্টজ ইজিন-এর যাত্রা শুরু হয়েছে। এতে পাঠকেরা স্বাস্থ্য, ফ্যাশন ও লাইফস্টাইলের পুরো বৈশিষ্ট্য পাবেন। গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এর উদ্বোধন করা হয়। শুরুতে সাভারে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। বিজ্ঞপ্তি