হাসপাতালে কাতরাচ্ছে শিশু তানজিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে দেড় বছরের শিশু তানজিনা। মাঝেমধ্যে ব্যথায় চিৎকার করে উঠছে সে, আর খুঁজছে মাকে।গত সোমবার সন্ধ্যায় তানজিনাকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েছিলেন তার মা মাকসুদা। গত মঙ্গলবার মাকসুদা মারা যান। আর হাসপাতালের বিছানায় এখনো ধুঁকছে তানজিনা।তানজিনার মামা ইউনুস মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে তানজিনা ভর্তি রয়েছে। চিকিৎসকেরা আন্তরিকভাবে চেষ্টা করছেন। তবে এখনো তানজিনার কষ্ট কমেনি।