হাসপাতালে ভর্তি হলেন অসুস্থ মান্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদ্রোগ ও কিডনির সমস্যা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ওই হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক এ কে এম সালেকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
নাগরিক ঐক্য সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে মান্না নিজ বাসভবনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। জেলখানায় থাকা অবস্থায় মান্নাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় তাঁর সমস্যা ধীরে ধীরে বেড়েছে বলে তাঁর দলীয় সূত্রে বলা হয়েছে।