হাসপাতালে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি দেলোয়ার হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত বুধবার বেলা সোয়া ১১টার দিকে দেলোয়ার হোসেনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃতের নিকটাত্মীয় ইয়াকুব আলী মাতবর জানান, দেলোয়ার হোসেন পৈতৃক সূত্রে বিপুল সম্পত্তির মালিক। পারিবারিক বিরোধ নিয়ে ২০-২৫ দিন আগে স্ত্রী তাহেরা বানু দেলোয়ারকে মারধর করে বাবার বাড়ি চলে যান। পরে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি নিয়ে দেলোয়ারের নামে একটি মামলা করেন। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দেলোয়ারের শরীরে পুরোনো কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।