হাসিনার একক নেতৃত্ব প্রতিষ্ঠায় কার কী ভূমিকা তা ইতিহাস বলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগে শেখ হাসিনার একক নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে দলটির নেতা আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও আব্দুল জলিলের ভূমিকা কী ছিল, তা ইতিহাস বলবে। এই মন্তব্য করেছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিল।গতকাল সোমবার এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ‘আব্দুল জলিলের রাজনীতিতে ৫৫ বছর’ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী জাতীয় জাদুঘর মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে।এতে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আব্দুল জলিল বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার একক নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে আমু, তোফায়েল, রাজ্জাক, জলিলের ভূমিকা যে কী ছিল, ইতিহাসই তা বলবে। আমাদের বলার কিছু নেই।’ কিছুদিন আগে দলের সভানেত্রী শেখ হাসিনাকেও তিনি এ কথা বলেছেন বলে জলিল উল্লেখ করেছেন।অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য আমির হোসেন আমু বলেন, মহাজোট গঠন এবং গত নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের ক্ষেত্রে আব্দুল জলিলের অসাধারণ ভূমিকা ছিল। সে সময় তিনি ছিলেন দলের সাধারণ সম্পাদক।দলের ভেতরে কোনো অন্তর্কলহ তৈরি করা হয়নি দাবি করে আমু বলেন, ‘মতভেদ থাকতে পারে। তার মানে এই নয় যে আমরা দলকে বিভক্ত করার চেষ্টা করেছি।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আইনজীবী আমির-উল ইসলাম। অন্যদের মধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ বক্তব্য দেন।