হিজবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার আলীর মোড়ে গতকাল বুধবার রাত ১১টার দিকে রাষ্ট্রবিরোধী প্রচারপত্র বিতরণের সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নূরে আলম (২৭), আমজাদ হোসেন (৩৪) ও মাহমুদুল আলম (১৮)। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।