হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে হিন্দুধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ছাত্র, শিক্ষক ও চিকিৎসকেরা মৌন মিছিল করেছেন। এর আগে তাঁরা কালো ব্যাজ পরে, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ লেখা ব্যানার নিয়ে আয়োজিত কর্মসূচিতে বক্তারা দেশের সব সচেতন ও বিবেকবান মানুষকে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ করার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন মিটফোর্ড হাসপাতালের শিক্ষক শ্যামল সরকার এবং মণিলাল আইচ। শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নিল সৌরভ রায় বক্তব্য দেন।মানববন্ধনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ধর, অধ্যাপক পরেশ চন্দ্র সরকার ও স্বপন চন্দ্র ধর উপস্থিত ছিলেন।