হিযবুত তাহরীরের আরেক কর্মী ধরা পড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের আরও এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম নাফিস সালাম ওরফে উদয়। পুলিশ সূত্র জানায়, রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এলাকায় নিষিদ্ধ সংগঠনটির প্রচারপত্র (লিফলেট) বিতরণের সময় নাফিসকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হক জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে নাফিস স্বীকার করেছেন, নিষিদ্ধ সংগঠনটির দুটি মোটরসাইকেল তাঁর জিম্মায় রয়েছে। এ ছাড়া তাঁর ব্যাংক হিসাবে হিযবুত তাহরীরের বেশ কিছু টাকাও জমা রাখা হয়েছে।এর আগে গত শুক্রবার প্রচারপত্র (লিফলেট) বিতরণের সময় সংগঠনটির ১৫ কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ঢাকায় ১২ জন ও চট্টগ্রামে তিনজন ধরা পড়েন।