হিযবুত তাহ্রীর সদস্য সন্দেহে গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে সাত ছাত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার ও গতকাল রোববার মোহাম্মদপুর, ধানমন্ডি ও জিগাতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে হিযবুতের ৯৪০টি লিফলেট, ১৫টি বই, চারটি কম্পিউটার ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছাত্ররা হলেন: আশরাফুল করিম, তারেক সাইফুল্লাহ, নূর মোহাম্মদ, সাফায়েত জামিল, ফাহাদ হোসেন, শাহাদত হক ও মাহমুদ হাসান। র‌্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর সাইফুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।