হিযবুত তাহ্রীর সন্দেহে গ্রেপ্তার হওয়া চিকিৎসক সাত দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার ইউনাইটেড হাসপাতালের হূদেরাগ বিভাগের শল্যচিকিৎসক গোলাম হায়দার রসুলকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, গতকাল উত্তরা থানার পুলিশ গোলাম হায়দার রসুলকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলেসাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, জঙ্গি তৎপরতার অভিযোগে গোলাম হায়দারকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তাঁর বাসার বিভিন্ন কক্ষ থেকে বিপুলসংখ্যক প্রচারপত্র, হিযবুত তাহ্রীরের প্রকাশিত বই ও খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান উদ্ধার করা হয়। গত সোমবার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোলাম হায়দার রসুলকে গ্রেপ্তার করে র্যাব।