হিযবুত তাহ্রীরের চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। র‌্যাব সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে গত শুক্রবার রাতে র‌্যাব-১০-এর একটি দল খিলগাঁও, কুতুবখালী, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ধর্মভিত্তিক উগ্রপন্থী ও নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের চার সদস্যকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র রাশেদুল ইসলাম (২২), একই বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর ব্যবসায় প্রশাসনের ছাত্র আমিনুল ইসলাম ওরফে ফজলে রাব্বী (২২), ফলিত পদার্থবিদ্যা বিভাগের ছাত্র আব্দুস সাকুর সরকার (২৫) এবং এশিয়ান ইউনিভার্সিটির স্নাতক শ্রেণীর ব্যবসায় প্রশাসনের ছাত্র হামিদুল ইসলাম (২৫)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কম্পিউটার, প্রচারপত্র ও সাংগঠনিক কাজে ব্যবহার করা ১২টি খাতা উদ্ধার করা হয়।