হিযবুত তাহ্রীরের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গত সোমবার গভীর রাতে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের তিন সদস্য: তৌফিক আহম্মেদ, মহিনউদ্দিন ও মাসুদ রানা গ্রেপ্তার করেছে। রমনা থানা সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য তৌফিক, মহিন ও মাসুদসহ পাঁচজন সিদ্ধেশ্বরী বালুর মাঠের সামনের দেয়ালে সরকারবিরোধী পোস্টার লাগাচ্ছিলেন। খবর পেয়ে রমনা থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া হিযবুত তাহ্রীরের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।