প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর প্রেসক্লাব এলাকা থেকে গ্রেপ্তার করা নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে গতকাল রোববার পৃথক দুই মামলায় ছয় দিনের রিমান্ডে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। ঢাকার আদালতে হাজির করে পৃথক দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন। গত শনিবার প্রেসক্লাব এলাকায় মিছিল করার সময় মো. আহসান, রিপন মিয়া ও ফজলে হাদি নামে ওই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।