হিযবুতের আরেক সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবো এলাকা থেকে গতকাল রোববার হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আনিছুজ্জামান।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার বলেন, আনিছুজ্জামানের কাছ থেকে হিযবুত তাহ্রীরের দুটি সিডি, প্রচুর পোস্টার, প্রচারপত্রসহ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।ওসি বলেন, আনিছুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর বাসাবোর একটি কলেজে কম্পিউটার বিজ্ঞান বিভাগে পাঁচ বছর শিক্ষকতা করেন। একপর্যায়ে ওই কলেজের পরিচালনা পর্ষদ হিযবুত তাহ্রীরের সঙ্গে আনিছুজ্জামানের সংশ্লিষ্টতার বিষয়টি জানতে পারে। কর্তৃপক্ষ তাঁকে কলেজের চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিলে আনিছুজ্জামান ওই কলেজ ছেড়ে গুলশানের একটি নামকরা স্কুলে চাকরি নেন। সেখানে এক বছর চাকরি করে আরেকটি নামকরা ইংরেজি স্কুলে যোগ দেন আনিছুজ্জামান। তিন মাস সেখানে চাকরি করার পর তা ছেড়ে দিয়ে গৃহশিক্ষকতা শুরু করেন তিনি।এর আগে গত শুক্রবার রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের বায়তুন নূর মসজিদের সামনে থেকে নিষিদ্ধ এ সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব।