হুন্ডির টাকা ও গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের তেজগাঁও এলাকাকে মাদকমুক্ত করার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে আদাবরের বিভিন্ন বস্তি ও মাদক বিক্রির সম্ভাব্য এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় এলাকার লোকজনও পুলিশের সঙ্গে ছিল। অভিযানে পাঁচ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে হেরোইন, ফেনসিডিল ও বিপুল পরিমাণ গাঁজা আটক করা হয়।স্থানীয়রা জানান, আদাবরের কয়েকটি স্থানে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চলে আসছে। স্থানীয় লোকজন ছাড়াও বহিরাগত মাদকসেবীরা সেখানে এসে মাদক সেবন করে। সম্প্রতি এলাকাবাসী মাদক বিক্রি বন্ধ করে দেওয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করে। এর পর বিপুলসংখ্যক পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় গতকাল সকাল থেকে মাদকবিরোধী অভিযান শুরু করে। সব শেষে এলাকায় মাদকবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির, সহকারী কমিশনার (টহল) জিয়াউর রহমান, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।এদিকে বাড্ডা থানার পুলিশ গত সোমবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ওরফে মিলনকে (৩০) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৫০ বোতল বিদেশি মদ ও ৬২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে কুড়িল, জোয়ার সাহারা এবং বসুন্ধরা এলাকায় মদ ও বিয়ার বিক্রি করে আসছে।যাত্রাবাড়ী থানার পুলিশ সোমবার রাতে দক্ষিণ যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ মুদ্রা ব্যবসায়ী মো. সুমনকে (২৫) গ্রেপ্তার করে। তাঁর হেফাজত থেকে ৯০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।