হূদরোগ ইনস্টিটিউটে বহির্বিভাগে বিনা মূল্যের ওষুধ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের বহির্বিভাগে রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এই কার্যক্রমের উদ্বোধন করেন।ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, আগে শুধু হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাই বিনা মূল্যে ওষুধ পেত। এখন থেকে বহির্বিভাগের রোগীরা হূদরোগ ও উচ্চরক্তচাপের ১৫ ধরনের ওষুধ বিনা মূল্যে পাবে। একজন রোগী একসঙ্গে পাঁচ দিনের ওষুধ পাবে। পরে রোগীদের প্রয়োজন অনুযায়ী ডায়াবেটিস ও শ্বাসকষ্টের ওষুধ দেওয়ারও পরিকল্পনা আছে বলে কর্তৃপক্ষ জানায়।পরে মন্ত্রী হাসপাতাল ঘুরে দেখেন। তিনি চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিতে ইনস্টিটিউটের পরিচালক আবদুল্লাহ আল সাফী মজুমদারকে নির্দেশ দেন। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে হাসপাতালটি আরও বড় করা প্রয়োজন বলে উল্লেখ করেন। তিনি বহির্বিভাগ, অন্তবিভাগ, মেডিসিন স্টোরসহ সব বিভাগকে সংযুক্ত রাখতে একটি নেটওয়ার্ক শিগগির চালু হবে বলে জানান।অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ইকবাল আর্সালান প্রমুখ উপস্থিত ছিলেন।