হূদরোগ ইনস্টিটিউটে স্বতন্ত্র ভাসকুলার সার্জারি বিভাগ চালু
জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্বতন্ত্র বিভাগ হিসেবে কাজ শুরু করেছে ‘ভাসকুলার সার্জারি বিভাগ’। ফলে এখন থেকে এ বিভাগে অনেক বেশি রোগীকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া সম্ভব হবে। দুর্ঘটনায় অঙ্গহানি কিংবা শরীরের কোনো অংশের রক্তনালির ক্ষতি হলে, ছিঁড়ে গেলে বা বন্ধ হয়ে গেলে জরুরি ভিত্তিতে তার চিকিৎসা করতে হয়। নইলে রোগীর গ্যাংগ্রিন বা পচন ধরা কিংবা অঙ্গহানি হতে পারে। শুধু হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালেই ২৪ ঘণ্টা রক্তনালির রোগের অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসা দেওয়া হয়। বিভাগীয় প্রধান সালেহ আহম্মেদ নূরুল আলম বলেন, ভাসকুলার সার্জারি স্বতন্ত্র বিভাগ হওয়ায় রোগীরা শুধু বিশেষায়িত সেবাই পাবেন না, পাশাপাশি এখানে নবীন চিকিৎসকদের হাতেকলমে চিকিৎসা পদ্ধতি শেখানো হবে। ফলে সারা দেশে ভাসকুলার চিকিৎসার আরও প্রসার ঘটবে। হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবুল হোসেন খান চৌধুরী বলেন, ভাসকুলার সার্জারি বিভাগ আলাদা হওয়ায় রোগীদের এ-সংক্রান্ত সেবা আরও ভালোভাবে দেওয়া সম্ভব হবে।