হেদায়েতুন নেসা মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হেদায়েতুন নেসা মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এ জন্য প্রয়াত হেদায়েতুন নেসার বড় মেয়ে ও সাংসদ বেবী মওদুদ তিন লাখ টাকার চেক গতকাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমানের কাছে হস্তান্তর করেছেন। এ সময় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা বিভাগের চেয়ারম্যান সিদ্দিকা মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক ছাত্রীকে বৃত্তি দেওয়া হবে ও স্নাতকোত্তরে অধ্যয়নকালেও তাঁকে মাসিক তিন হাজার টাকা করে দেওয়া হবে।