শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ধর্ষণের শিকার কিশোরী হেনাকে দোররা মেরে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।গতকাল বৃহস্পতিবার মুক্তাঙ্গনে পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। এতে সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি এডলিন মালাকার। বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ফতোয়া ও সালিসের নামে মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী সমাজকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়। তিনি বেআইনি সালিসকারী হেনার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম ফতোয়াবাজদের স্থানীয়ভাবে বয়কট করার আহ্বান জানান।আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী ঘটনার এজাহার ঠিকভাবে করা হয়নি বলে অভিযোগ করেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে জবাবদিহিরও দাবি তোলেন।মানববন্ধনে পরিষদের মাকছুদা আখতার, দীপ্তি রানী শিকদার, রেহানা ইউনুস প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।