হেফাজতে ইসলাম ঐতিহাসিক সমাবেশ করেছে: বি. চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সমাবেশকে ঐতিহাসিক বলেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, এই সময়ের দাবি দুটি। প্রথমত, সত্যিকারের ইসলামবিরোধী ব্লগারদের চিহ্নিত করে দ্রুত বিচার আইনে শাস্তি দেওয়া। দ্বিতীয়ত, দেশের সংকট সমাধানে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেওয়া। তিনি বলেন, এ দুটি কাজ করলে দেশে শান্তি ফিরে আসবে এবং দেশ সম্ভাব্য গৃহযুদ্ধ, নৈরাজ্য ও অসাংবিধানিক সরকারের হাত থেকে রক্ষা পাবে। বিজ্ঞপ্তি।