হেরোইনসহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবী এলাকা থেকে প্রায় এক কেজি হেরোইনসহ দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আজ বৃহস্পতিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার বিকেলে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন নুরন নবী (৪৫) ও আজমাইন সেখ (৩৯)। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল তাঁদের আটক করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক দুজন মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। সাক্ষীদের উপস্থিতিতে আটক দুজনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁদের হাতে থাকা একটি চামড়ার ব্যাগের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।