হোটেল থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবাজার এলাকায় গতকাল শনিবার দুপুরে একটি আবাসিক হোটেলে পুলিশের অভিযান চলাকালে ওই হোটেলের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। শাহবাগ থানা সূত্র জানায়, গতকাল দুপুরে সাদা পোশাকে শাহবাগ থানা পুলিশের একটি দল বঙ্গবাজার সংলগ্ন সেক্রেটারিয়েট রোডে বরিশাল প্লাজা ভবনের বঙ্গরাজ আবাসিক হোটেলে অভিযান চালায়। একপর্যায়ে হোটেলের এক আগন্তুক বারান্দা থেকে লাফিয়ে পাশের একটি ভবনের ওপর পড়ে। স্থানীয় এক যুবক রক্তাক্ত অবস্থায় দুপুর দেড়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।