হোলসিম গ্রিন হার্ট সোসাইটির উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোলসিম গ্রিন হার্ট সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সম্পন্ন হয়েছে। সিমেন্ট কোম্পানি হোলসিম (বাংলাদেশ) লিমিটেডের পক্ষ থেকে এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে প্রায় তিন হাজার প্রকৌশলী, স্থাপত্যবিদ, পরিকল্পনাবিদ, চ্যানেল পার্টনারসহ শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে হোলসিম (বাংলদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রজনিশ কাপুর ও কাস্টমার কেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন খন্দকার হোলসিম গ্রিন হার্ট সোসাইটির সদস্যদের সাদর অভ্যর্থনা জানান। এ ছাড়া এতে হোলসিম (বাংলদেশ) লিমিটেডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।