১ নভেম্বর আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে দেওয়া নোটিশ প্রত্যাহারের দাবি এবং বিচার বিভাগে দলীয়করণ ও সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে ১ নভেম্বর সমাবেশ করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাবেশের ঘোষণা দেন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া।রফিকুল ইসলাম মিয়া জানান, সংগঠনের পক্ষ থেকে ১ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশ করা হবে।