১ নভেম্বর থেকে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ ও আগামী ১ নভেম্বর থেকে সব পোশাকশিল্প কারখানায় তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।রাজধানীর তোপখানায় শহীদ আসাদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। পোশাকশ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়কারী আমিরুল হকঐক্য পরিষদের অন্য দাবিগুলো হচ্ছে, ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে শ্রমিকদের সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা ও চাকরির নিরাপত্তা শ্রম আইনে নিশ্চিত করা, শিল্পাঞ্চল পুলিশ বাহিনী গঠনের পদক্ষেপ বাতিল করা এবং শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রাপ্তিতে রেশনিং ব্যবস্থা চালু। বিজ্ঞপ্তি।