১০ অক্টোবর পল্টনে মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১০ অক্টোবর রাজধানীর পল্টনে মহাসমাবেশ করবে ‘গড়বো বাংলাদেশ’ নামে একটি সংগঠন। গতকাল বুধবার সংগঠনটির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সম্মেলনে বলা হয়, কেমন রাজনীতি জনগণ চায়, নেতৃত্ব কেমন হওয়া উচিত, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার কৌশল কী হতে পারে—এসব নিয়ে মহাসমাবেশে আলোচনা করা হবে।সংবাদ সম্মেলনে গড়বো বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক শাহেদা ওবায়েদ, মুখপাত্র কামরুল হাসান প্রমুখ বক্তব্য দেন। প্রসঙ্গত, এ বছরের মার্চে অরাজনৈতিক সংগঠন হিসেবে গড়বো বাংলাদেশ যাত্রা শুরু করে। বিজ্ঞপ্তি।