১০ জন ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর থেকে গত রোববার রাতে মাইক্রোবাস, ওয়াকিটকি, হাতকড়াসহ ১০ জন ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আরিফুজ্জামান খান, মো. সেলিম, আক্তার হোসেন, মো. সুমন, সজল হাওলাদার, নান্নু মিয়া, মেহেদী হাসান, মো. সোহেল, সোহেল রানা ও রিয়াজ ফকির। পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ১০ জন ডিবি পরিচয়ে প্রতারণা, ডাকাতি, ছিনতাই প্রভৃতি অপরাধ করত।