১০ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সনদ নবায়নের আবেদন দাখিল না করায় এগুলোর নিবন্ধন বাতিল করা হয়। গতকাল সোমবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বাতিল হওয়া ট্রাভেল এজেন্সি হলো: মেসার্স মেঘনা ট্যুরস লিমিটেড, মেসার্স মির্জা ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মেসার্স জেসমিন ট্রাভেল সার্ভিস, মেসার্স কে আর ট্রাভেলস, মেসার্স কাবার পথে ট্রাভেলস, মেসার্স কে ট্রেড ওভারসিজ লি., মেসার্স কাদের ট্রাভেলস, মেসার্স জিহোবা জিরি ট্রাভেলস, মেসার্স জামি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও মেসার্স ম্যাকট এয়ারওয়েজ লি.।