১০ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ফার্মগেটের ঘরোয়া ও প্রিন্স হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এক অভিযানে মুন্সিগঞ্জের মিরকাদিমে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ২৩ হাজার টাকা। এ সময় ফরমালিন মিশ্রিত ২০ প্যাকেট আম ধ্বংস করা হয়। সিলেটে পরিচালিত অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), পুলিশ, জেলা প্রশাসন ওই সব অভিযানে সহায়তা করে।