১০ বছরে অর্জন আশানুরূপ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ ২০১৫ সালের মধ্যে বিশ্বের দরিদ্র মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) ঘোষণা করেছিল ২০০০ সালে। ১০ বছর পেরিয়ে গেলেও আশানুরূপ অগ্রগতি হয়নি। লক্ষ্য পূরণ করতে হলে বাকি সময়ে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।গতকাল শনিবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের দাবিতে প্রচারাভিযান’ শিরোনামে গণজমায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা এ কথা বলেন। দেশের ২৬টি নেটওয়ার্ক ও সংগঠনের মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের আয়োজকেরা বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যকে মানবাধিকার গণ্য করে স্থানীয় পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়ন করতে হবে। তা ছাড়া বিদ্যমান বৈষম্য কমাতে, দুর্নীতি দূর করতে, জনগণের কাছে জবাবদিহি করতে ও দেশ পরিচালনায় স্বচ্ছতা আনতে সরকারকে আরও আন্তরিক হতে হবে।বিএনপিএসের নির্বাহী প্রধান রোকেয়া কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ ইস্রাফিল আলম, ফজলে হোসেন বাদশা ও আনিসুল ইসলাম মণ্ডল, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, জাতিসংঘ তথ্যকেন্দ্র বাংলাদেশের কাজী আলী রেজা, বিইউপির নির্বাহী পরিচালক নিলুফার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।