১০ হাজার বেকার নারীকে কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশের ১০ হাজার শিক্ষিত বেকার নারীকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে। এই উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার জাতীয় মহিলা সংস্থা, মহিলাবিষয়ক অধিদপ্তর এবং ডেফোডিল ইনস্টিটিউট অব আইটির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে।জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক মো. আশরাফ হোসেন এবং ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান উপস্থিত ছিলেন।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দুটি প্রতিষ্ঠান জেলা ও উপজেলা পর্যায়ের প্রার্থী নির্বাচন করবে। ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে চাকরি দেবে। বিজ্ঞপ্তি।