১১ দিন ধরে নিখোঁজ জুবায়ের চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকার একটি মসজিদের ইমাম হাফেজ মো. জুবায়ের চৌধুরী ১৬ নভেম্বর থেকে নিখোঁজ। তাঁর মুঠোফোনটিও বন্ধ। পরিবারের আশঙ্কা, তাঁকে গুম করা হয়েছে।জুবায়ের চৌধুরীর স্ত্রী জোবায়দা মঞ্জিল গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান। এ সময় তাঁদের ১০ মাস বয়সী একমাত্র কন্যাসন্তান বুশরাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন জোবায়দা।জোবায়দা জানান, ১৬ নভেম্বর সকাল সাতটার দিকে মিরপুর ১১ নম্বর সড়কের ৬/সির বাসা থেকে বের হন তাঁর স্বামী জুবায়ের। এর পর থেকে তাঁর খোঁজ নেই। গত ১১ দিনে আত্মীয়স্বজন, হাসপাতাল, থানা, কারাগার, র‌্যাব-পুলিশসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ১৭ নভেম্বর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।পরিবারের সদস্যরা জানান, জুবায়ের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি মিরপুর ২ নম্বর এলাকার আনিকা গার্মেন্টস মসজিদের ইমাম ছিলেন। স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জোবায়দা মঞ্জিল।সংবাদ সম্মেলনে জুবায়ের চৌধুরীর ভাই সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী চৌধুরীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।