১১ বছরে গ্রেট ওয়াল সিরামিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রেট ওয়াল সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১তম বছরে পদার্পণ করল। এ উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এক হোটেলে গতকাল শনিবার বেলা দুইটায় কেক কেটে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল হুদা। অনুষ্ঠানে তিনি বলেন, এই ১০ বছরের যাত্রা ও সাফল্যের কৃতিত্ব প্রতিষ্ঠানটির প্রত্যেক কর্মকর্তার, যাঁরা রাত-দিন পরিশ্রম করেছেন। গ্রেট ওয়াল সিরামিকসের ৮০টি ডিলার পয়েন্ট ও গুরুত্বপূর্ণ প্রদর্শনীকেন্দ্রগুলোতে থাকছে মাসব্যাপী আয়োজন। আয়োজনে থাকছে সাজসজ্জা, মিষ্টি বিতরণ, বিভিন্ন উপহার সামগ্রীসহ বর্ণিল শোভাযাত্রা। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবালসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।