১১ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা মামলায় পুলিশকে ১১ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সৈয়দা মিনজাহ-উম মুনিরা এ নির্দেশ দেন। গতকাল এ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ধার্য তারিখ ছিল। কিন্তু মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় আদালত এ আদেশ দেন।২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে ওই বোমা হামলায় সিপিবির পাঁচ নেতা-কর্মী নিহত হন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ ডিসেম্বর পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিলে মামলাটির অপমৃত্যু ঘটে। পরে ২০০৫ সালের ২৭ জানুয়ারি মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য আদালতে আবেদন করে সিআইডি। আদালত মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেন।