১১টি হরিণের চামড়া জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদমতলী থেকে গতকাল জব্দ করা হরিণের চামড়া l সংগৃহীত
কদমতলী থেকে গতকাল জব্দ করা হরিণের চামড়া l সংগৃহীত

কদমতলীর মোহাম্মদবাগ এলাকা থেকে ১১টি হরিণের চামড়াসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার র‍্যাব ও বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক বছর ও অন্যজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনাকারী র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ১২০৮ নম্বর মোহাম্মদবাগের ছয়তলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে হরিণের চামড়াগুলো পাওয়া যায়। এ সময় কক্ষে থাকা মনিরুজ্জামান ও মোস্তাক আহম্মেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে খাগড়াছড়ি ও সুন্দরবন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির হরিণ শিকার করে তাঁরা এর চামড়া চীন ও ভারতে পাচার করেন । পরে স্বীকারোক্তির ভিত্তিতে মনিরুজ্জামানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও মোস্তাক আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।