১২ দফা বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ কৃষকের উৎপাদিত পণ্য বাজার থেকে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছে অথচ কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। মাঝ থেকে লাভবান হচ্ছে ফড়িয়া ও দালাল চক্র। গত সোমবার রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয় কৃষক সমাবেশে আলোচকেরা এ কথা বলেন। বাংলাদেশ কৃষক সমিতি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে কৃষক সমিতির পক্ষ থেকে কৃষিমন্ত্রী এবং খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী বরাবর ১২ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।কৃষক সমাবেশে বক্তারা বলেন, কৃষিতে সরকারের দেওয়া বিভিন্ন ভর্তুকির টাকা গ্রহণ করছেন জমির মালিক ও অসাধু সরকারি কর্মচারীরা। জমি না থাকায় প্রান্তিক কৃষকেরা এ ঋণসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে সংরক্ষণাগারের অভাবে তাঁদের উৎপাদিত শস্য তাঁরা ধরে রাখতে পারছেন না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী। সমাবেশে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হচ্ছে না।সমিতির ১২ দফা দাবির মধ্যে আছে: ধান ও আলুসহ সব কৃষিপণ্যের দাম মৌসুমের শুরুতে ঘোষণা, গ্রামে গ্রামে সরকারি ক্রয়কেন্দ্র চালু, সব ধরনের কৃষি উপকরণের দাম কমানো। সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাত জহির, সহসভাপতি নুরুর রহমান, বিপ্লব চাকী প্রমুখ। বিজ্ঞপ্তি।