১৩ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনবহির্ভূত বাসা ভাড়া বৃদ্ধি বন্ধ, ভাড়া নিয়ন্ত্রণ আইনের সংস্কারসহ ১৩ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। ভাড়াটিয়া পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করে।গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজকোর্টের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাড়ি ভাড়ার ক্ষেত্রে অনিয়মের কারণে বাড়ির মালিকেরা বছরে দুই-তিনবার ভাড়া বৃদ্ধি করছেন। বাড়ি নিয়ন্ত্রণ আইনে মালিকদের বিরুদ্ধে শাস্তির বিধান না থাকার কারণে তাঁরা এ সুযোগ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।