১৩ দফা না মানলে ৯ মে থেকে পেট্রলপাম্পে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল বিক্রির কমিশন বর্তমানের দুই শতাংশ থেকে বাড়িয়ে সাত শতাংশ করা, পেট্রলপাম্পে ডাকাতি বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং তেল বহনকালে ট্যাংকলরিতে পুলিশের হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবি না মানলে ৯ মে থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে পেট্রলপাম্প মালিক ও শ্রমিকেরা।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন। এর আগেও ১৩ দফা দাবিতে ঐক্য পরিষদ গত ১৩ মার্চ সারা দেশে আধাবেলা কর্মবিরতি পালন করে।সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মবিরতি চলাকালে সারা দেশে পেট্রলপাম্প এবং ট্যাংকলরিতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক, পাম্প-মালিক সমিতির মিজানুর রহমান, আবদুর রহমান, মোমিন দুলাল, ট্যাংকলরি ফেডারেশনের শাজাহান সিরাজ, আকতার হোসেন, রেজাউল করিম প্রমুখ।