১৩ লাখ ঘনমিটার বর্জ্য পড়ছে নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও এর আশপাশের এলাকার গৃহস্থালি, শিল্পকারখানা ও হাসপাতালের প্রায় তিন হাজার টন কঠিন বর্জ্য প্রতিদিন নালা-নর্দমা, খাল, জলাভূমি হয়ে নদ-নদীতে পড়ছে। এটি মোট বর্জ্যের প্রায় ৪০ শতাংশ। তা ছাড়া প্রায় প্রতিদিন সাড়ে ১৩ লাখ ঘনমিটার পয়োবর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নদীতে গিয়ে পড়ছে। নগরের বর্জ্যে মৃত্যুর মুখে পড়েছে রাজধানীর চারপাশে থাকা নদ-নদীগুলো।
গতকাল সোমবার সকালে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত তাদের কার্যালয়ে গোলটেবিল বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান এই তথ্য উপস্থাপন করেন।