প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানবাহনের কালোধোঁয়া ও শব্দদূষণ রোধে রাজধানীর আগারগাঁও-তালতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেশ কিছু যানবাহনকে জরিমানা করেছেন।গতকাল বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় (মহিলা পলিটেকনিক কলেজের সামনের রাস্তায়) পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালত গাড়িতে কালো ধোঁয়া ও শব্দদূষণ রোধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ১৪টি যানবাহনকে (বাস ও প্রাইভেটকার) ৭০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় নিষিদ্ধঘোষিত তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এ সময় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস, পরিবেশ অধিদপ্তর ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত থেকে আদালতকে সহায়তা করেন।