১৪০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত মঙ্গলবার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকার পাকারমাথা বেড়িবাঁধ থেকে এক হাজার ৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন রংপুরের পীরগাছা থানার মকরমপুর গ্রামের মো. শাহীন করিম (২০) ও একই জেলার মিঠাপুকুর থানার ইদুলপুর গ্রামের মো. আশরাফুল ইসলাম আশিক (২০)। গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা ভারত থেকে ফেনসিডিল এনে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করত।