১৫ আগস্ট দোকানপাট খোলা থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রাজধানীর মার্কেটগুলোর দোকানপাট খোলা থাকবে। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার সমিতির এক বিবৃতিতে বলা হয়, দোকানপাট খোলা রেখেই যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করা হবে। এদিন ঢাকা মহানগরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।