১৫ ব্যক্তিকে সম্মাননা দিল আঞ্জুমান মুফিদুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্জুমান মুফিদুল ইসলাম জাকাত, দান ও কোরবানির পশুর চামড়া সংগ্রহে বিশেষ ভূমিকার জন্য ১৫ ব্যক্তিকে সম্মাননা স্মারক এবং ৫৪ জনের মধ্যে প্রশংসাপত্র বিতরণ করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার কাকরাইলে আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রধান কার্যালয়ে বিশেষ আলোচনা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান প্রধান অতিথি এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন। তাঁরা মানবসেবায় অবদানের জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা ও এর সাফল্য কামনা করে সম্মাননাপ্রাপ্তদের হাতে স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি শামসুল হক চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান এবং প্রতিষ্ঠানের সাবেক সভাপতি এ বি এম জি কিবরিয়া।