১৫ হাজার গাছের চারা লাগাবে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন সেনা ইউনিটের স্থাপনা ও স্থাপনাসংলগ্ন এলাকায় ১৫ হাজার বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা লাগাবে সেনাবাহিনী। ঢাকাকে সবুজ নগর হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন মাঠে অর্জুন গাছের চারা রোপণ করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৃক্ষ রোপণ অভিযান-২০১০ সফল করার লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ছাড়া নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আইএসপিআর।